তৃতীয় শ্রেণীর ছাত্রীকে হাফেজ কর্তৃক ৪ বার ধর্ষণের চেষ্টা, রাজবাড়ী থানায় মামলা –
- Update Time : ১১:৪১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ৭৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে তৃতীয় শ্রেণীতে পড়–য়া এক মাদ্রাসা ছাত্রী (১২) কে চতুর্থ বারের মত ধর্ষণের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার সকালে রাজবাড়ী থানায় ওই ছাত্রীর বড় ভাই বাদী হয়ে সদর উপজেলার মুলঘর ইউনিয়নের পশ্চিম মূলঘরের ইসহাক মোল্লার ছেলে হাফেজ মোঃ রাসেল মোল্লা (১৮) কে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
ওই ছাত্রীর ভাই জানিয়েছেন, লম্পট রাসেল মোল্লা মাঝে মধ্যেই তাদের বাড়ীতে আসতো। গত ১১ আগষ্ট সকাল সাড়ে ৮টার দিকে রাসেল বাড়ীতে কেউ না থাকার সুযোগে তাদের ঘরের মধ্যে ঢুকে দরোজা আটকে দেয়। ওই সময় তার বোন ঘুমিয়ে ছিলো। সে সময় রাসেল তার বোনের পাজামা খুলে ফেলে এবং মুখ আটকে ধরে ধর্ষণের চেষ্টায়। এতে তার বোনের ঘুম ভেঙ্গে যায় এবং সে ধস্তাধস্তি করে। সেই সাথে চিৎকার দেয়। অবস্থা বেগতিক রাসেল তার বোনকে ভয় দেখিয়ে কৌশলে পালিয়ে যায়। ওই সময় পরিবারের লোকজনসহ স্থানীয়রা এগিয়ে এলে সে সকলকে বিষয়টি।
ওই ছাত্রী জানায়, ইতোপূর্বে আরো ৩ দিন রাসেল একই ভাবে তাকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে। একই সাথে ঘটনা কাউকে না বলাসহ ভয়-ভীতি প্রদর্শন করে। যে কারণে সে বিষয়টি কাউকে বলেনি।
রাজবাড়ী থানার ওসি সাহাদাত হোসেন জানিয়েছেন, বিষয়টি স্থানীয়ভাবে মিমাংশার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ওই ছাত্রী ও তার পরিবারের সদস্যরা থানায় আসে। যে কারণে আসামি রাসেল আতœগোপনে চলে গেছে। তবে তারা তাকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































