তীব্র স্রোত, ফেরি সংকট, দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে বাড়তি যানবাহনের চাপ –
- Update Time : ১০:১৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮
- / ৫০ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
তীব্র ¯্রােত, ফেরি সংকট ও বাড়তি যানবাহনের চাপে গত কয়েকদিন ধরে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন পারাপার চরমভাবে ব্যাহত হচ্ছে। এতেকরে উভয় ঘাটে শতশত যানবাহন আটকা পড়ে যাত্রী, চালকসহ সংশ্লিষ্ট সকলেই চরম দুর্ভোগ পোহাচ্ছেন। মঙ্গলবার বিকেল ৪টা নাগাদ দুই ঘাট মিলে প্রায় সহ¯্রাধিক বিভিন্ন যানবাহন আটকা পড়ে বলে সংশ্লিষ্টরা জানান।
বিআইডব্লিউটিসি ও সংশ্লিষ্ট অন্যান্য সূত্র জানায়, গত কয়েকদিন ধরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট এলাকার পদ্মা-যমুনা নদীতে তীব্র ¯্রােত প্রবাহিত হচ্ছে। এতেকরে স্বাভাবিক ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিটি ফেরি স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণেরও অধিক সময় নিয়ে নদী পার হচ্ছে। এতে যানবাহন পারাপার প্রায় অর্ধেক কমে গেছে। এছাড়া রুটে সচল আছে মাত্র ১৬টি ফেরি। এর মধ্যে ৭টি বড় (রোরো), ৭টি ইউটিলিটি ও ২টি কে-টাইপ ফেরি। রুটের সন্ধ্যা মালতি ইউটিলিটি ফেরিটি যান্ত্রিক সমস্যায় বিকল হয়ে মেরামতে ছিল।
অপর দিকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে তীব্র ¯্রােতের কারণে গত কয়েকদিন ধরে সেখানে বড় ফেরিগুলো চলতে পারছে না। সেখানকার বহু যানবাহন নদী পার হওয়ার জন্য দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে এসে ভিড় করছে। এ সকল কারণে এখানকার উভয় ঘাটে বহু যানবাহন নদী পার হতে না পেরে প্রতিদিন ঘাট এলাকার মহাসড়ক ও টার্মিনালে আটকা পড়ছে। অপচনশীল মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চালকরা ২/৩ দিনেও নদী পার হতে পারছে না। তবে দালালদের হতে অনেক চালক পরে এসেও আগে ফেরিতে উঠে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কোন কোন চালক অপচনশীল মাল বোঝাই করে এসেও উপরে অল্প কিছু কাঁচামাল দিয়ে দালালদের মাধ্যমে জরুরী পরিবহনের সিরিয়ালে দ্রুত চলে যাচ্ছে।
বিআইডব্লিউটিসির আরিচার প্রকৌশলী এনামুল হক অপু জানান, নদীতে তীব্র ¯্রােতের সাথে প্রচুর ময়লা-আবর্জনা আসছে। এ সকল ময়লা ফেরির ওয়াটার সেকশনে ঢুকে যান্ত্রিক সমস্যার সৃষ্টি করছে। ফলে প্রতিদিনই ২/১ টি করে ফেরি বিকল হচ্ছে।
সরেজমিন দেখা যায়, দৌলতদিয়ায় ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ফোরলেন সড়কের একাংশের আড়াই কিমি জুড়ে দুই সারিতে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী এবং তারপর থেকে আরো ১কিমি জুড়ে এক সারিতে পণ্যবাহী যানবাহন আটকে আছে। এর মধ্যে ডান দিকের জরুরী যানবাহন সিরিয়ালে অনেক অপচনশীল মালের চালকরা দালাল ও পুলিশকে ম্যানেজ করে দ্রুত ফেরিঘাটের দিকে চলে যাচ্ছে। এ নিয়ে অন্যান্য চালকদের মধ্যে ক্ষোভ রয়েছে। একইভাবে পাটুরিয়া প্রান্তেও যানবাহন আটকে পড়ে আছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, শিমুলিয়া-কাওড়াকান্দিতে বড় ফেরি বন্ধ, তীব্র ¯্রােত ও ফেরি সংকটের কারণে যানবাহন পারাপার প্রচন্ডভাবে ব্যাহত হচ্ছে। যে কারণে প্রতিদিন উভয় ঘাটে শতশত যানবাহন নদী পার হতে না পেরে আটকা পড়ছে। তবে তারা চেষ্টা করছেন মানুষের দুর্ভোগ কিছুটা কমাতে যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার দিয়ে পার করার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































