তীব্র স্রোত, নাব্য সংকট, দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় যানবাহনের সাড়ি –
- Update Time : ০৯:০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮
- / ৪৭ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
নাব্য সংকটে শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে গত ৩ দিন ধরে ফেরী চলাচল কার্যত বন্ধ রয়েছে। এর চাপ পড়ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের উপর। এছাড়া তীব্র ¯্রােতের কারণে এ রুটে ফেরি পারাপার চরমভাবে ব্যাহত হচ্ছে। এতেকরে দৌলতদিয়া ও পাটুরিয়ার উভয় প্রান্তে প্রতিদিন শতশত যানবাহন আটকা পড়ছে। শুক্রবার বিকেল ৪টা নাগাদ দৌলতদিয়া ঘাট এলাকায় মহাসড়কে দীর্ঘ ৫ কিমি যানবাহনের সিরিয়াল সৃষ্টি হয়। আটকে পড়া যানবাহনের যাত্রী, চালক ও সংশ্লিষ্টরা দুর্ভোগের শিকার হন।
জানা গেছে, দৌলতদিয়া ফেরি ঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসষ্ট্যান্ড সংলগ্ন পদ্মার মোড় ব্রীজ এলাকা পর্যন্ত প্রায় ৫ কিমি এলাকা জুড়ে নদী পারের অপেক্ষায় ৪ শতাধিক যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এছাড়া দৌলতদিয়ার বিশাল ট্রাক টার্মিনাল জুড়ে গত ১-২ দিন ধরে আটকে আছে রয়েছে বিভিন্ন পণ্যবাহী অন্তত ২শ যানবাহন।
বিআইডব্লিটিসি সূত্রে জানা গেছে, নৌরুটে ৫টি ঘাট দিয়ে ১৮টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। গত ৩দিন ধরে রো-রো ফেরী কেরামত আলী যান্ত্রিক সমস্যায় বন্ধ রয়েছে। নদীতে নাব্যতা সংকটের কারণে গত ৪/৫দিন ধরে ৩ নম্বর ঘাটে দুটি ড্রেজিং চলছে। এ ঘাটটিতে রো-রো ফেরী ভিড়ানো না গেলেও মাঝে মাঝে ছোট ফেরী ভিড়ছে। এছাড়াও পাটুরিয়া ফেরী ঘাটের ৩ ও ৪ নং ফেরী ঘাটের মাঝামাঝিতে চলছে ড্রেজিং।
ঘাটে দায়িত্বরত রাজবাড়ী ট্রাফিক পুলিশের টিআই এস.এম আসাদুজ্জামান জানান, মাওয়া ঘাট বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এছাড়া পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে চলছে ড্রেজিং। কাঁচামাল পরিবহনকারী ট্রাক ও যাত্রীবাহী বাসগুলোকে অগ্রাধিকার দিয়ে পার করা হচ্ছে।
দৌলতদিয়া বিআইডব্লিটিসি’র ঘাট ম্যানেজার শফিকুল ইসলাম জানান, শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে গত ৩দিন ধরে ফেরী চলাচল নাব্য সংকটে ব্যহত হচ্ছে। ওই রুটে দিনের বেলা শুধু কয়েকটি ছোট ফেরী চলাচল করলেও রো-রো ফেরী সম্পূূর্ণ রুপে বন্ধ রয়েছে। এ কারণে ওই রুটের যানবাহনগুলো দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট আসায় দৌলতদিয়া ঘাট প্রান্তে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।
বিআইডব্লিটিএ’র আরিচা অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম জানান, বর্তমানে পদ্মী নদীর পানি কমতে শুরু করায় ঘাটগুলো ক্রমান্বয়ে নীচে নামানোর কাজ চলছে। দৌলতদিয়া ৩ নং এবং পাটুরিয়ার ৩ ও ৪ নং ঘাট এলাকায় নব্যতা সংকটের কারণে ড্রেজিং শুরু হয়েছে। এতে করে সামায়িকভাবে ঘাট বন্ধ রাখতে হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































