ঢাকাস্থ মেডিকেল স্টূুডেন্টস সোসাইটি অব রাজবাড়ীর উদ্যোগে হান্ড স্যানিটাইজার বিতরণ –
- Update Time : ০৭:২৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
- / ৯০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকাস্থ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি অব রাজবাড়ীর উদ্যোগে হান্ড স্যানিটাইজার বিতরণ। গত কয়েকদিন ধরে রাজবাড়ী জেলা সদর, কালুখালী ও পাংশা উপজেলার বিভিন্ন দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে বিনামূল্যে নিজেদের তৈরী ৫ শতাধিক হান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
এই বিতরনী কার্যক্রম পরিচালনা করেন, ঢাকাস্থ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি অব রাজবাড়ীর সভাপতি শাহরিয়ার খান এবং সাধারন সম্পাদক পল্লব রায়সহ সংগঠনের কর্মীরা।
সভাপতি ডাঃ শাহরিয়ার খান জানান, তারা দেশে কর্মরত বিভিন্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সমন্বয়ে নিজস্ব পদ্ধতীতে কাঁচামাল ও বোতল সংগ্রহ করে হান্ড স্যানিটাইজার তৈরী করেছেন। তাদের সংগঠনের হাতে অতিরিক্ত অর্থও আছে। তবে এখন তারা কাঁচামাল সংগ্রহ করতে পারছেন না বলে নতুন করে হান্ড স্যানিটাইজার উৎপাদন করতে পারছেন না। কাঁচামাল সংগ্রহ করা সম্ভব হলেই তারা আরো হান্ড স্যানিটাইজার উৎপাদন এবং তা বিনামূল্যে বিতরণ করবেন।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে এবং মানুষের সাধারণ চিকিৎসা সেবাও মোবাইল ফোনের মাধ্যমে দিতে তারা শুরু করেছেন। তাদের এই কর্মকান্ড অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































