ঢাকা ও মানিকগঞ্জের মাদক মামলার দুই সাজাপ্রাপ্ত আসামি রাজবাড়ী থেকে গ্রেপ্তার –
- Update Time : ০৮:৫৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা সফল অভিযান চালিয়ে ঢাকা ও মানিকগঞ্জের মাদক মামলার দুই জন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাপুর ইউনিয়নের কুটিরহাট এলাকার শফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (৩২) এবং বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের মঙ্গল কাজীর ছেলে মোঃ ফারুক কাজী (৩০)।
জানাগেছে, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুদারের নেতৃত্বে থানার এসআই বদিয়ার রহমান, এএসআই জামাল ও এএসআই জালালসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা গত বৃহস্পতিবার সন্ধ্যা রাতে সদর উপজেলার শহীদওহাপুর ইউনিয়নের কুটিরহাট গ্রামের মোহাম্মদ আলীর বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ আলীর বিরুদ্ধে ২০১০ সালে ও ২০০৯ সালে ঢাকার আদালতে পৃথক দুইটি মাদক মামলা দায়ের করা হয়। ওই দু’টি মামলায় পৃথক পৃথক ভাবে আদালত দুই বছর করে কারাদন্ড প্রদান করে। তবে রায় ঘোষনার পর থেকে মোহাম্মদ আলী ছিলো আতœগোপনে। অপরদিকে, একই থানার এএসআই সোহেল রানা ও এএসআই জালালসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের মোঃ ফারুক কাজী বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে ২০১৬ সালে মানিকগঞ্জ আদালত অপর একটি মাদক দ্রব্যের মামলায় দুই বছরের কারাদন্ড প্রদান করেন। তবে সেও রায় ঘোষনার পর থেকে আতœগোপনে ছিলো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































