ড্রাই আইস ফ্যাক্টরীতে মেয়র প্রার্থী তিতুর নির্বাচনী প্রস্তুতি সভা –
- Update Time : ০৯:২৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
- / ৬৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন রাজবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আলমগীর শেখ তিতুর ড্রাই আইস ফ্যাক্টরীতে নির্বাচনী গনসংযোগ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে পৌর ৮ নং ওয়ার্ডের ড্রাই আইস ফ্যাক্টরীর রেলগেটে এ নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে রমজান আলী মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেয়র প্রার্থী পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর শেখ তিতু। অন্যান্যের উপস্থিত ছিলেন, ঠিকাদার ফারুক আহম্মেদ, স্থানীয় হাসমত আলী, মনিরুজ্জামান মনির, মোবারক হোসেন, আলতাফ হোসেন, সাহেদ প্রমূখ।
মেয়র প্রার্থী আলমগীর শেখ তিতু বলেন, তিনি সব সময় সাধারন ভাবে চলাফেরা করেন এবং ভবিষতেউ করবেন। অনেকে নির্বাচিত হয়ে আর জনগণের খবর রাখে না। কিন্তু তিনি সে মানুষ না। তিনি ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ছিলেন এবং সাধারন মানুষের সুখে দুখে পাশে ছিলেন। বৃহৎ পরিসরে জনগণের সেবা করতে একটা স্থান প্রয়োজন। যে কারণে জনগণের সেবা করতে মেয়র প্রার্থী হয়েছেন। ইনশাল্লাহ অতিথে যে ভাবে তিনি জনগণের সুখে দুখে পাশে ছিলেন, মেয়র নির্বাচিত হলেও ঠিক একই ভাবে সবার পাশে থাকবেন। ড্রাই আইসসহ পৌর এলাকায় অনেক অসহায় গরীব মানুষ আছে, মেয়র নির্বাচিত হলে এসব গরীব মানুষকে তিনি সব সময় সহযোগীতা করবেন। আপনারা নেতা নির্বাচনে ভুল করবেন না। আপনাদের মূল্যবান ভোটে নেতা (মেয়র) নির্বাচন হবে। ইনশাল্লাহ পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ব্যাপক সারা আছে এবং সবার মূল্যবান ভোটে তিনি মেয়র নির্বাচিত হবেন।
এ সময় মাস্ক বিতরণের মাধ্যমে সামাজিক দুরত্ব ও স্বাস্থবিধি মেনে চলতে মেয়র প্রার্থী তিতু সবাইকে অনুরোধ করেন।
স্থানীয়রা বলেন, অনেক প্রার্থী নির্বাচনের সময় এসে অনেক প্রতিশ্রুতি দেন। কিন্তু তারা আজও অবহেলিত। গত নির্বাচনে মহম্মদ আলী চৌধুরী এসে এ এলাকায় বিদ্যু দেয়ার প্রতিশ্রুতিসহ অনেক কিছু বললেও কিছু দেন নি। পৌরসভায় গেলে তার পর্যন্ত যেতে পারিনি। আমরা গরীব, তাই গরীব মানুষকেই ভোট দিব এবং আশা করি গরীব মানুষের ভোটে তিতু মেয়র নির্বাচিত হয়ে তাদের পাশে থাকবে।
সভা শেষে রমজান আলী মাষ্টার মেয়র প্রার্থী আলমগীর শেখ তিতুর হাতে স্মৃতির বিহঙ্গ বই তুলে দেন এবং নির্বাচনী প্রস্তুতি সভায় উপস্থিত সবাই তিতুকে ভোট দেবার প্রতিশ্রুতি দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































