ডেঙ্গু সচেতনতায় জারি-সারি গান –
- Update Time : ০৮:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯
- / ৬৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ডেঙ্গু রোগে ভীত না হয়ে জনগনকে সচেতন করার লক্ষে রাজবাড়ীতে গনসচেতনতামূলক জারি গান পরিবেশিত হয়েছে।
গত শনিবার রাত আট টা থেকে নয় টা পযন্ত রাজবাড়ীর বৈচিত্র সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে জেলা শহরের ১নং রেলগেট সংলগ্ন বটতলা মুক্তমঞ্চে এই গান অনুষ্ঠিত হয়।
সংগঠনের পরিচালক আজাদ সিদ্দিকী মিলনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, রোটারীয়ান প্রভাত দাস বিষ্ণ, রোটারিয়ান সুপ্রীয়া দাস দীপা, রাজবাড়ী বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক সাংবাদিক আসিফ মাহমুদ, কল্যানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা, বৈচিত্র সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সহকারী পরিচালক সালমা সিদ্দিকী প্রমুখ।
পরে জারি-সারি গান অনুষ্ঠিত হয়। ওই সব গানে ডেঙ্গু রোগের উপর গণসচেতনতা বৃদ্ধি’র নানা দিক, এডিস মশার বংশ বিস্তার রোধ, প্রতিকারের নানা দিক, নিজ নিজ বাড়ীর আশপাশ পরিষ্কার রাখা, ডেঙ্গু জ্বর আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবার অনুরোধ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































