ডিসি’র সাথে নেপালি প্রতিনিধিদের মতবিনিময়-
- Update Time : ০৭:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
- / ৭০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী’র সাথে সেভ দি চিলড্রেন এবং কেকেএস এনজিও উদ্যোগে নেপাল থেকে আগত প্রতিনিধি দলের সদস্যরা মতবিনিময় সভা করেছেন।বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের অফিস রুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, জেলা সমাজসেবার উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলীমুর রেজা এবং নেপাল থেকে আগত প্রতিনিধি শান্ত কুমার অলি, টেক অধিকারী, কান্তি কডকা ও ধারমিন্দ্র ডনজী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সেভ দি চিলড্রেন ও এনজিও কেকেএস এর উদ্যোগে রাজবাড়ীর পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা, সুরক্ষা, স্বাস্থ্য নিশ্চিতকরণ এবং সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































