ব্রেকিং নিউজঃ
ডিবির অভিযানে কালুখালীর মাদক ব্যবসায়ী আমিরুল গ্রেপ্তার –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৮:৩৪:৫২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / ৯২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের পালপাড়া থেকে মো: আমিরুল মল্লিক (৪৮), নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। সেই সাথে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট।
আমিরুল রাজবাড়ীর জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত নজের মল্লিকের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ওসি ওমর শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার বিকালে জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ নাজমুলের নেতৃত্বে সদর থানার চন্দনীর পালপাড়া গ্রামের জনৈক অনিল দাসের বাড়ীর পাশের বাঁশ বাগানে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় ১৫ হাজার ৯ শত টাকা মূল্যের ৫.৩০ গ্রাম ওজনের ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১



































































































