ডিবি পুলিশের সামনে ১ হাজার ৭ পিস ইয়াবা ফেলে পালালো পাংশার সুকান্ত ঘোষ –
- Update Time : ১০:৩০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী ডিবি পুলিশের সদস্যরা ১ হাজার ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ ঘটনায় শুক্রবার সকালে সুকান্ত ঘোষ নামে একজন মাদক ব্যবসায়ীকে আসামি করে কালুখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
সুকান্ত ঘোষ জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুল গ্রামের রুপন কুমার ঘোষের ছেলে। সুকান্তের বিরুদ্ধে আরো ৩টি মামলা আদালতে চলমান রয়েছে।
জানাগেছে, জেলা গোয়েন্দা শাখার সদস্যরা রাজবাড়ীর কালুখালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নিজাম উদ্দিন মোল্লা, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মেহেদী হাসান, সঙ্গীয় ফোর্স সহ গত বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে খাগজানা সংযোগ সড়কের নিকট উপস্থিত হয়। সে সময় আসামীরা মোটর সাইকেল যোগে দ্রুত চলিয়া যাওয়ার প্রাক্কলে এস আই জাহাঙ্গীর এবং এএসআই মেহেদী তাদের আটকের চেষ্টাকারে। ওই সময় মোটর সাইকেলের পিছনে থাকা পলাতক আসামী সুকান্ত ঘোষ -এর বাম হাতে থাকা সাদা পলিথিন ও জিপারে মোড়ানো একটি প্যাকেটে মোট ১ হাজার ৭ পিস ইয়াবা ট্যাবলেট রাস্তার পাশে ছুরে ফেলে চলে যায়। ওই ইয়াবা ট্যাবলেট উপস্থিত পথচারীদের সামনে উদ্ধার করা হয়। যার মূল্য অনুমান ৩ লাখ ২১ হাজার টাকা।
এ ঘটনায় রাজবাড়ী কালুখালী থানায় মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































