ডিবি পুলিশের অভিযান, দৌলতদিয়া থেকে ১০২৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-
- Update Time : ০৯:৪৮:২০ অপরাহ্ন, রবিবার, ৫ অগাস্ট ২০১৮
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-এর নির্দেশনায় জেলা ডিবি পুলিশ সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেছে। তারা আজ রবিবার বিকালে জেলার জেলার দৌলতদিয়া এলাকা থেকে ১০২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলার বালিয়াকান্দির সোলাবাড়িয়া গ্রামের আহম্মদ মন্ডলের ছেলে মোঃ রইচ মন্ডল(২৩), গোয়ালন্দের পূর্ব তেনাপচা আদর্শ গ্রামের আব্দুল মালেক মোল্লা ছেলে মোঃ চান মিয়া মোল্লা(৩৮) এবং উত্তর দৌলতদিয়া ওমর আলী মেম্বার পাড়ার মৃত আজগর সরদারের ছেলে খলিল সরদার (৩৬)।
জেলা গোয়েন্দা শাখার ওসি কামাল হোসেন ভুইয়া জানান, আজ বিকালে দৌলতদিয়া বাইপাস এলাকায় ওই অভিযান চালানো হয়। সে সময় মোঃ রইচ মন্ডল-এর কাছ থেকে ৮৫৫ পিস, মোঃ চান মিয়া মোল্লা-এর কাছ থেকে ১০৫ পিস এবং খলিল সরদার-এর কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোঃ রইচ মন্ডলের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় একটি মামলা রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































