ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে গোয়ালন্দে মানববন্ধন
- Update Time : ০৬:৫১:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ৮১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৭ আগস্ট) দুপুর ১২ টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শামীম শেখের সঞ্চালনায় বক্তব্য করেন, জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম প্রমুখ।
এসময় জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আজু শিদকার, মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক রুবেলুর রহমান সহ রিপোর্টাস ক্লাব ও গোয়ালন্দ প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































