ডাকাতির প্রস্তুতি কালে রাজবাড়ী শহরের বিনোদপুর থেকে ২ জন গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার –
- Update Time : ০৮:২৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
- / ১০১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ডাকাতির প্রস্তুতি কালে রাজবাড়ী পৌরসভার ২নং রেল গেট থেকে লোকব্রীজ গামী রাস্তার পশ্চিম পাশে বিনোদপুর গ্রামের জনৈক হিরুর মেহগনি বাগান থেকে ১টি রামদা, ১টি ছোরা ও ১টি লোহার পাইপ সহ দুই জনকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলা শহরের ধুঞ্চি গ্রামের মোঃ জসিম ইসলামের ছেলে মোঃ রবিন ইসলাম (১৮) এবং ধুঞ্চি মাইছাঘাটা গ্রামের আফজাল সর্দারের ছেলে সজল সর্দার (২১)।
জানাগেছে, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার এর নেতৃত্বে রাজবাড়ী থানার এসআই মোঃ মুস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী পৌরসভা এলাকায় রাত্রীকালীন মোবাইল ১ ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে বিনোদপুর গ্রামের জনৈক হিরুর মেহগনি বাগান রবিন ইসলাম ও সজল সর্দার গ্রেপ্তার করেন। সে সময় তাদের কাছ থেকে ১টি রামদা, ১টি ছোরা ও ১টি লোহার পাইপ উদ্ধার করা হয়। গ্রেফতার কৃত আসামীরা ডাকাতি করার উদ্দ্যেশ্যে সেখানে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহন এবং রাস্তায় ছিনতাই করার কথা স্বীকার করে। ডাকাতরা পলাতক আসামীদের নাম ঠিকানা প্রকাশ করে।
এ ঘটনায় আজ শুক্রবার সকালে রাজবাড়ী থানার একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































