ট্রাফিক পক্ষ উপলক্ষে রাজবাড়ীতে সচেতনতা র্যালি অনুষ্ঠিত –
- Update Time : ০৮:৫২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
- / ৯৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
“ট্রাফিক আইন মেনে চলুন-নিরাপদে বাড়ী ফিরুন”- এই স্লোগানকে সামনে রেখে জেলা পুলিশের উদ্যোগে রাজবাড়ীতে ১৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ট্রাফিক পক্ষ পালন করা হচ্ছে। আজ বৃহস্পতিবার ওই পক্ষের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএম।
এ উপলক্ষে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্র্যালয় থেকে বের করা হয় বর্ণাঢ্য “সচেতনতা র্যালি”। র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ১ নং রেলগেট এলাকার বটতলা মুক্ত মঞ্চে সমাবেশে মিলিত হয়। পুলিশ সুপার আসমা সিদ্দিা মিলি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিব খান, রাজবাড়ী সরকারী আদর্শ কলেজ অধ্যক্ষ দীলিপ কুমার কর, জেলা বাস মালিক গ্রুপের সাধারন সম্পাদক মুরাদ হাসান মৃধা, রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, সাধারন সম্পাদক মোঃ আব্দুর রশিদ প্রমূখ।
সভায় বলা হয়, একটি মৃত্যু সারা জীবনের জন্য কান্না। তাই-আইন মেনে গাড়ি চালানো, একটানা ৮ ঘন্টার বেশি গাড়ি না চালানো, ঘুমন্ত অবস্থায় গাড়ি না চালানো এবং ওভার টেকিং ও দ্রুত বেগে গাড়ি চালানো থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা হয়। সেই সাথে সব ধরনের আইন মেনে গাড়ি চালালে মারাত্বক দুর্ঘটনা থেকে যাত্রী, চালকসহ সকলেই রক্ষা পাবেন বলেও মন্তব্য করা হয়।
সভা শেষে রাস্তায় বিভিন্ন যান বাহন চালক যাদের গাড়ির ফিটনেস, লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেল চালকের হেলমেটসহ সব কাগজ পত্র ঠিক থাকা ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































