ঝুঁকিপুর্ণ ব্রীজ: অসহায় ২০ গ্রামের মানুষ-
- Update Time : ০৮:২৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯
- / ৪৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের কালির মোড়ে ঝুঁকিপুর্ণ ব্রীজ দিয়ে প্রতিদিন চলাচল করছে অন্তত ২০টি গ্রামের মানুষ ও যানবাহন। যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত ব্রীজটি পুণঃনির্মাণের দাবীও জানিয়েছেন এলাকাবাসী।
ব্রীজ দিয়ে চলাচলরত লোকজন জানান, উপজেলার জঙ্গল ইউনিয়নের কালির মোড়ের ব্রীজের দুই পাশের নিচের মাটি নেই। ব্রীজে উঠলে নড়বড় করে। রেলিং ভেঙ্গে গেছে। ঝুকিপুর্ণ ব্রীজ দিয়ে প্রতিদিন নতুন ঘুরঘুরিয়া, বড় জঙ্গল, শশাপুর, বন্যতৈল, জঙ্গল, পোটরা, চরপোটরা, পাঁচপোটরা, আখপোটরা, তারালিয়া, হাবাসপুর, মহারাজপুর, পুরান ঘুরঘুরিয়া, ঢোলজানী, শুকনা, পারুলিয়া, অভয়নগরসহ ২০টি গ্রামের স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বিভিন্ন যানবাহন, এলাকার মানুষ ও মালামাল পার হচ্ছে। ব্রীজের বিভিন্ন স্থানে ফাটলও দেখা দিয়েছে। তাতে ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে ব্রিজটি। যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী কর্তৃপক্ষের নিকট ব্রীজটি মেরামতের জোড় দাবি জানিয়েছেন।
জঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নারদ কুমার বাছাড় জানান, এলাকার মানুষের চাহিদার জন্য ব্রীজটি ৯০ দশকে নির্মাণ করা হয়। দীর্ঘদিন অতিবাহিত হয়েছে ব্রীজটি অত্যান্ত ঝুঁকিপুর্ণ। ব্রীজের ওপর দিয়ে গেলে নড়ে ওঠে। বিষয়টি উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদেরকে অবগত করা হয়েছে। আমরা এলাকাবাসী আশা করছি দ্রুকই ব্রীজটি নির্মাণের উদ্দ্যোগ গ্রহন করবেন।
জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, আসলে ব্রীজটি অত্যন্ত ঝুঁকিপুর্ণ। নতুন করে ব্রীজটি যাতে হয় সে বিষয়ে একাধিকবার কথা বলা হয়েছে। আশা করছি দ্রুতই এ ব্রীজটি পুর্ণঃ নির্মাণের ব্যবস্থা গ্রহন করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































