জেলা ব্র্যান্ডিং বই “পদ্মা কন্যা রাজবাড়ী” -এর মোড়ক উন্মোচন –
- Update Time : ০৯:৪১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮
- / ৭৮ Time View
ইমরান হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলায় দু’টি সংসদীয় আসন, পাঁচটি উপজেলা, ৩টি পৌরসভা ও ৪২টি ইউনিয়ন রয়েছে। এ জেলার অন্যতম বৈশিষ্ট হল পদ্মা নদী জেলার ৪ টি উপজেলার ৮৫ কিলো মিটার এলাকা জুড়ে বয়ে গেছে। যার কারনে গুরুত্বপূর্ণ এই পদ্মা নদীর এই সৌন্দর্যকে ধরে রাখতে রাজবাড়ী বাসির জন্য একটি ব্য্রান্ডিং তৈরী করা হয়েছে। যার নামকরন করা হয় ’’ পদ্মা কন্যা রাজবাড়ী ’’।
আজ রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ’’পদ্মা কন্যা রাজবাড়ী’’ জেলা ব্র্যান্ডিং বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশেক হাসান,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিব খান,এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান এ শামিম,রাজবাড়ী টাউন প্রটেকশন প্রজেক্ট কর্মকর্তা লেফ্টেনেন্ট কমান্ডার মিজানুর রহমান এবং পাঁচ উপজেলা চেয়ারম্যান ও জেলা সকল দপ্তরের সরকারী কর্মকর্তারা।
এসময় মোড়ক উন্মোচন শেষে উপস্থিত সকল অতিথিদির একটি করে ‘পদ্মা কন্যা রাজবাড়ী’ জেলা ব্র্যান্ডিং বইয়ের কপি প্রদান করা হয়। ১ হাজার টাকা মূল্যের প্রথমে ৩ শত কপি বই রাজবাড়ীতে আনা হয়েছে।
’’পদ্মা কন্যা রাজবাড়ী’’ ব্র্যান্ডিং গান লিখেছেন সাবেক রাজবাড়ী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মানোয়ার হোসেন। এই গানের নাম অনুসারে বইয়ের নামকরন করা হয়। বইয়ের মোড়ক উন্মোচনের আগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































