জেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসব আয়োজনের লক্ষে রাজবাড়ীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:৪৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮
- / ৪৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ -এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামী ২০ ও ২১ জুলাই ২০১৮ দুই দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাংস্কৃতিক উ্ৎসব আয়োজনের লক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (আইসটি ও শিক্ষা) সাদেকুর রহমান, জেলা শিক্ষক অফিসার সৈয়দ সিদ্দিকার রহমান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসিীম কুমার পালসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জানাগেছে, দেশের তরুণ সমাজসহ সর্বস্তরের জনগণকে বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিরন্তর প্রচেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেশের ৬৪ টি জেলায় আগামী ২০ ও ২১ জুলাই, ২০১৮ তারিখ দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ সাংস্কৃতিক উৎসব আয়োজন কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছে। ইতোমধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে সম্মানিত জেলা প্রশাসক মহোদয়কে সভাপতি এবং জেলা কালচারাল অফিসারকে সদস্য-সচিব হিসেবে রেখে অন্যান্য কর্মকর্তার সমন্বয়ে একটি সাংস্কৃতিক উৎসব আয়োজন কমিটি গঠন করা হয়েছে এবং উক্ত কমিটির মাধ্যমে জেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসব আয়োজনের সার্বিক কার্যক্রম পরিচালনা করা হবে।
এ সাংস্কৃতিক উৎসবে স্থানীয় শিল্পীদের দ্বারা দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত,আধুনিক গান, কবিতা আবৃত্তি, একক অভিনয়, পল্লী গীতি, লালনগীতি, লোকগীতি, আঞ্চলিক গান, জারিসারি, মুর্শিদী গান ই্ত্যাদি পরিবেশিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সরকারের জনকল্যাণমূলক কর্মকান্ডের উপর নির্মিত বিভিন্ন তথ্য চিত্র এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের তথ্য চিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































