জেলা আ:লীগের উদ্যোগে মুজিবনগর দিবস পালিত-
- Update Time : ০৮:৩৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
- / ৫৫ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ নানা আয়োজনে দিবসটি পালন করেছে।
আজ বুধবার সকালে জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয় প্রাঙ্গনে দিবসটি পালন করেন দলটির নেতাকর্মীরা। এ সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সিরাজুল ইসলাম, মোঃ ফকরুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ সফিকুল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ উজির আলী, সাধারন সফিকুল ইসলাম সফি, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ প্রমুখ। এছাড়া জেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































