জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদাসিনতা : ৪০ নম্বরের প্রশ্ন গেলো কই ! –
- Update Time : ১১:০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ৭৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদাসিনতায় অনার্স দ্বিতীয় বর্ষের অথনীতি পরীক্ষায় ফুল কোর্সের পরীক্ষার্থীরা ৮০ মার্কের প্রশ্নপত্রের বিপরীতে ৪০ মার্কের প্রশ্নপত্র পেয়েছে। ওই প্রশ্নপত্রেই কলেজ কর্তৃপক্ষ পরীক্ষা নিতে বাধ্য হয়েছে। এ ঘটনা শুধু মাত্র রাজবাড়ী জেলাতেই ঘটেনি, গত বৃহস্পতিবার সারাদেশের বিভিন্ন কলেজের পরীক্ষ কেন্দ্রের চিত্র ছিলো এটি।
রাজবাড়ী সরকারী কলেজের একাধিক শিক্ষা ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানাগেছে, অনার্স দ্বিতীয় বর্ষের বাংলাদেশের অর্থনীতি পরীক্ষায় ফুল কোর্সের পরীক্ষার্থীদের পরীক্ষা ছিলো বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। তবে পরীক্ষার প্রশ্নপত্র বিতরণের সময় খটে বিপত্তি। প্রশ্নপত্রে দেখা যায়, সেখানে ফুল মার্ক ৮০ এর পরিবর্তে রয়েছে ৪০ এবং সময় ৪ ঘন্টার পরিবর্তে রয়েছে আড়াই ঘন্টা। উদ্ভট এই প্রশ্নপত্র দেখে শিক্ষক ও শিক্ষার্থীদের চোখ ওঠে কপালে। কারণ ৪০ মার্কের পরীক্ষা দিয়ে, পূর্ণাঙ্গ ৮০ মার্ক তারা পাবেন কিভাবে।
রাজবাড়ী সরকারী কলেজে এ পরীক্ষা গ্রহণের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে অন্যতম একই কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম জানান, বিষয়টি গুরুত্বর। যে কারণে তাৎক্ষণিক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে তারা যোগাযোগ করেন। সেখান থেকে তাদের বলা হয়েছে, শিক্ষার্থীরা ৪০ মার্কের পরীক্ষায় অংশ নিলেও তাদের খাতা মূল্যায়ন করা হবে ৮০ মার্কে অনুসারে। এটা শুধুমাত্র রাজবাড়ী সরকারী কলেজ পরীক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের ক্ষেত্রেই হয়েছে তা নয়, এ সমস্যা সারাদেশের শিক্ষার্থীদেরই হয়েছে। অজ্ঞাত কারণে হাফ কোর্সের পরীক্ষার্থীদের জন্য তৈরী করা এই প্রশ্নপত্র ফুল কোর্সের পরীক্ষর্থীদের উপর চাপিয়ে দেয়া হয়েছে এবং বাধ্য হয়ে ওই প্রশ্নপত্রে তাদেরও পরীক্ষা গ্রহণ করতে হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































