চেয়ারম্যান প্রার্থী টিটু চৌধুরী’র ২০ হাজার টাকা জরিমানা –
- Update Time : ০৯:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯
- / ১৩১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদের নির্বাচন আগামী ১৮ জুন। বর্তমানে ওই নির্বাচনের চলছে পুরোদমে প্রচার-প্রচারনা। তবে অনেক ক্ষেত্রেই আচরণবিধি মানছেন না প্রার্থীরা। আচরণবিধি উপেক্ষা করে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলিউজ্জামান টিটো চৌধুরী প্যান্ডেল স্থাপন করে গত মঙ্গলবার সন্ধ্ জনসভার আয়োজন করে। এই অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানাগেছে, উপজেলার মদাপুর ইউনিয়নের দামুকদিয়া দূর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় মাঠে বিনা অনুমতিতে বিশাল প্যান্ডেল করে জনসভার আয়োজন করা হয়। খবর পেয়ে কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) সাদিয়া ইসলাম লুনা ঘটনাস্থলে যান।
সাদিয়া ইসলাম লুনা সাংবাদিকদের বলেন, বিনা অনুমতিতে জনসভা করা নির্বাচনী আচরণ বিধির পরিপন্থী। যে কারণে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় তিনি ওই বিদ্যালয় এলাকায় গিয়ে জনসভা স্থল থেকে টিটো চৌধুরীর (আনারস) প্রতীকের বেশ কয়েকজন কর্মীকে মোটর সাইকেলসহ আটকের পর জরিমানা আদায় করে প্রার্থী ও তার কর্মী সমর্থকদের সতর্ক করে ছেড়েছেন।
উল্লেখ্য, কালুখালীতে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের মহা উৎসব চলছে। উপজেলা শহর ও গ্রামের প্রতিটি এলাকার দেয়াল, টিনের বেড়াসহ গুরুত্বপূর্ণ স্থানে পোষ্টার সাটিয়ে রেখেছেন সকল প্রার্থীর কর্মী-সমর্থকরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































