চীন থেকে রাজবাড়ীর তরুণ মেধাবী মুখ শাকিলের ডক্টরেট ডিগ্রী অর্জন-
- Update Time : ০৯:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯
- / ৬৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
তার আবিস্কৃত উপকারী ব্যাকটেরিয়া “Botrytis cinerea partitivirus 2” যা উদ্ভিদের ক্ষতিকারক ছত্রাক আক্রমণকে দমন করতে সক্ষম।
মো. কামারুজ্জামান শাকিল গত ২২জুন চীনের হুয়াজং এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। তিনি রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় (এসএসসি, ২০০৩) এবং রাজবাড়ী সরকারি কলেজের (এইচএসসি, ২০০৫) প্রাক্তত ছাত্র ছিলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃতিত্বের সঙ্গে “এগ্রিকালচারে” বিএসসি এবং “প্লান্ট প্যাথোলজী” তে পোস্ট গ্রাজুয়েশন সমাপ্ত করেন এবং পরবর্তিতে পূর্ণ স্কলার্শিপ নিয়ে পিএইচডি সম্পন্ন করার জন্য চীনের উহানে, হুয়াজং এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে পাড়ি জমান। তিনি রাজবাড়ী সদরের বিনোদপুর, ড্রাই-আইস ফ্যাক্টরী নিবাসী মো. আছাদুজ্জামান (আছাদ মাস্টার) ও আনোয়ারা বেগমের এর মেঝ পুত্র। পিএইচডির পূর্ব তিনি রহিম আফরোজ এগ্রো লিমিটেড, বাংলাদেশ এর একজন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ডক্টরেট ডিগ্রীর তথ্য: পিএইচডির তত্বাবধায়ক প্রফেসর: লি গুয়োচিং, হুয়াজং এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। রিসার্স টপিক: বায়োলজিকাল কন্ট্রোল অফ প্লান্ট ডিজিস (২০১৪ -২০১৯)। মৌলিক আবিস্কার: A new virus infect fungi named “Botrytis cinerea partitivirus 2 যা উদ্ভিদের ক্ষতিকারক ছত্রাক আক্রমনকে দমন করতে সক্ষম।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































