চার পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দিলেন রাজবাড়ীর ডিসি –
- Update Time : ০৮:৫৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮
- / ৪৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী আজ সোমবার দুপুরে ৪ জন মৃত কর্মচারীর পরিবারের হাতে ২৬ লক্ষ টাকার সরকারি অনুদানের চেক তুলে দেন।
এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান এবং রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান উপস্থিত ছিলেন। অনুদানের চেক পেয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জানাগেছে, চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী জেলার কালুখালীর ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম নবাব আলীর স্ত্রী সালমা পারভীন ৫ লক্ষ টাকা, পাংশার বাহাদুরপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অফিস সহায়ক মরহুম আহম্মদ আলীর স্ত্রী মিসেস বিউটি খাতুন ৫ লক্ষ টাকা, পাংশা উপজেলা প্রকৌশল অফিসের সার্ভেয়ার মরহুম মোশতাক আলীর স্ত্রী রহিমা খাতুনকে ৮ লক্ষ টাকা এবং কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -এর স্বাস্থ্য সহকারী মরহুমা মনোয়ারা খাতুনের স্বামী আলী বাহার রোকন শিকদারকে ৮ লক্ষ টাকা করে মোট ২৬ লক্ষ টাকার সরকারি অনুদানের চেক হস্তান্তর করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































