চাকুরী দেয়ার নামে দৌলতদিয়া যৌনপল্লিতে তরুণী কে বিক্রি, প্রতারক গ্রেফতার –
- Update Time : ১১:২৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
- / ৭১ Time View
মোঃশামীম বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকায় গার্মেন্টসে চাকুরী দেওয়ার রাজশাহী থেকে তরুণী কে নিয়ে গিয়ে দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি করে ছিলেন আলিফ নামে এক প্রতারক। তারপর তরুণী পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আলিফ বাড়ী রাজশাহী মহানগীর গুড়িপাড়া গুলজারবাগ এলাকার তকবুল হোসেনের ছেলে।
জানাগেছে, গত ৯ জুন তারিখে গোদাগাড়ী ওই অসহায় তরুণী ঢাকায় তৈরি পোশাক কারখানায় চাকুরী দেওয়ার প্রলোভনে বাড়ী থেকে নিয়ে যায়।তারপর তাকে দৌলতদিয়া যৌন পল্লিতে বিক্রি করা হয়। পারে গতকাল ১৫ ই জুন তারিখে ওই তরুণী কৌশলে দৌলতদিয়া যৌন পল্লি থেকে পালিয়ে যায় বাড়ীতে। তারপর ওই তরুণী নিজের পরিবারের সদস্যদের বিষয় টি জানান, পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোদাগাড়ী থানায় জানানো হয়।
পরে রাজশাহী পুলিশ সুপার (এসপি) মোঃ শহিদুল্লাহর দিক নির্দেশনায় গোদাগাড়ী থানা পুলিশ একটি দল অভিযান চালিয়ে গত মঙ্গলবার ভোরে আলিফকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রথমিক জিজ্ঞাসাবাদে আলিফ বলেছেন চাকুরী দেওয়ার ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে রাজবাড়ী জেলা দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি করা হয়েছিল ২৫ হাজার টাকার বিনিময়ে। আজ বুধবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে মাধ্যমে কারাগারে ও পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, আলিফ জানিয়েছেন তিনি মানব পাচাকাররী চক্রের সঙ্গে জড়িত। এই চক্রের আর তিন জনের নাম বলেছ। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের কর্মকর্তা। এই ব্যাপারে থানা একটি মামলা করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































