ঘোড়াঘাটের ঘটনার পর রাজবাড়ী সদর ও গোয়ালন্দ ইউএনও’র বাসভবনে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন –
- Update Time : ০৮:৪৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
- / ৮০ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলার ঘটনায় সতর্কতা স্বরুপ রাজবাড়ী সদর ও গোয়ালন্দে উপজেলা নির্বাহী কর্মকর্তার ৪ জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম এ তথ্য জানান ।
তিনি বলেন, ইউএনওদের নিরাপত্তা জনিত কারণে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার ইউএনও’র বাস ভবনে ৪ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে এবং পর্যায়ক্রমে বাঁকী তিন উপজেলায়ও আনসার মোতায়েন করা হবে।
জেলা আসনার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান জানান, উদ্র্ধতন কর্তৃপক্ষের নির্দেশে রাজবাড়ীর সদর ও গোয়ালন্দ উপজেলার ইউএনও’র বাস ভবনে ৪ জন করে সশস্ত্র আনসার সদস্য নিযুক্ত করেছেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আনসার সদস্য মোতায়েন থাকবে। অন্য উপজেলার জন্য আসনার সদস্য প্রস্তুত আছে। কিন্তু ইউএনওদের বাসভবনে অস্ত্র ও আনসার সদস্য থাকার জায়গা সমস্যা রয়েছে। যা কারণে বাকী তিন উপজেলায় আনসার মোতায়নে দুই একদিন সময় লাগবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































