গড়াই নদীর ভাঙ্গনে বালিয়াকান্দির শ্মশান-ফসলী জমি ও ঘরবাড়ী বিলিন –
- Update Time : ০৮:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / ৫৫ Time View
জাহিদুর রহিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ও জঙ্গল ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত গড়াই নদীর অব্যহত ভাঙ্গনের ফলে দিশেহারা হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্ধারা বলেন, বুধবার সকালে উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর মহাশ্মশানের চিতা চোঁখের সামনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়াও এ ইউনিয়নের চরপোটরা, তারালিয়া, হাবাসপুর গ্রামের সাবেক মেম্বার কামনার বাড়ি, রনজিত মন্ডল ও হরেন মন্ডলের বাড়ি, বিজয়নগর হরেন মন্ডলের বাড়ি ও ফসলি জমিসহ নদীতে বিলিন হয়েছে। কয়েকদিন ধরে গড়াই নদীতে পানি বৃদ্ধি ও হ্রাসের কারণে ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে।
সমাধিনগর মহাশ্মশান কমিটির সভাপতি আনন্দ মোহন বিশ্বাস বলেন, গড়াই নদীর পানি বৃদ্ধির কারণে ও ভাঙ্গনে শ্মশানের চিতাটি সকালে চোঁখের সামনে নদীতে বিলীন হয়েছে।
অপরদিকে, নারুয়া ইউনিয়নের মরাবিলা, জামসাপুর, নারুয়া, বাকসাডাঙ্গী, কোনাগ্রাম, সোনাকান্দর এলাকায় ভাঙ্গন অব্যহত রয়েছে। তবে মরাবিলা এলাকায় দীর্ঘদিন ধরে ভাঙ্গনের শিকার হয়ে ফসলী জমি, বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হলেও সেখানে পানি উন্নয়ন বোর্ড কোন রকম একটি জিও ব্যাগ না ফেলানোর কারণে গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মাষ্টার বলেন, মরাবিলা এলাকায় দীর্ঘদিন ধরে গড়াই নদীর ভাঙ্গনের ফলে পাকা সড়ক ও বেড়িবাঁধ বিলীন হয়েছে। প্রায় ৪শত বিঘা ফসলী জমি নদীতে চলে গেছে। সেখানে ৩ দফা বেড়িবাঁধ নির্মাণ করা হলেও কোন কাজে আসেনি। আমরা চাই পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে স্থায়ী ভাঙ্গন প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হোক।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































