গোয়ালন্দের যুবলীগ নেতা নজরুল মন্ডল কারাগারে, রিমান্ড আবেদন –
- Update Time : ০৮:৩৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
- / ৭১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামীলীগের কাউন্সিলকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে রেজাউল করিম মোল্লা ওরফে আবু ডাক্তার হত্যার ঘটনায় ৩৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম জানিয়েছেন, এ মামলার প্রধান আসামি ও গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল (৪৫) কে র্যাব-৮ সদস্যরা গত মঙ্গলাবর দুপুরে গোয়ালন্দ শহরের উজানচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে গ্রেপ্তার করে এবং তারা তাকে আজ বুধবার ভোরে গোয়ালন্দ থানা পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ আজ বিকালে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে। নজরুল ইসলাম মন্ডল গোয়ালন্দ পৌরসভার ৫ নং ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ার মৃত জালাল মন্ডলের ছেলে। নজরুল ছাড়াও এ মামলায় আরো চার জন আসামিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউয়ালজানি গ্রামের হানিফ মোল্লার ছেলে হাফিজুল ইসলাম (৩৮), মৃত মৈজদ্দিন শেখের ছেলে আ. সামাদ শেখ (৫০), কালাম শেখের ছেলে মাসুদ রানা (২৪), আয়নাল মন্ডলের ছেলে আরিফ মন্ডল (৩০)।
এ হত্যার মামলার বাদী হয়েছেন, নিহত আবু ডাক্তারের বাবা এবং দেবগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মোবারক মোল্লা। আবু ডাক্তার একই ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য।
জানাগেছে, গত সোমবার বিকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দেবগ্রাম স্যাটালাইট স্কুল প্রাঙ্গণে ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন চলাকালে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতর আলী এবং বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ১১ জন আহত হয়। আর নিহত হন আবু ডাক্তার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































