গোয়ালন্দের উজানচর ও ছোটভাকলা ইউপি নির্বাচনের ৮৭ প্রার্থীর মনোনয়ন দাখিল –
- Update Time : ১০:২৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
- / ৫৩ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ও ছোটভাকলা ইউনিয়ন পরিষদের নির্বাচন ১১ নভেম্বর। বর্তমানে ওই নির্বাচনের মনোনয়পত্র দাখিল কার্যক্রম চলছে পুরোদমে। আগামী ১৭ অক্টোবর মনোনয়পত্র জমা দেয়ার শেষ দিন। তবে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ৮৭ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে। এর মধ্যে ৫ জন চেয়ারম্যান এবং ৮২ জন সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য রয়েছেন।
ছোটভাকলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলো, বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আমজাদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মহম্মদ আলী। অপর দিকে, উচানচর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মোঃ গোলজার হোসেন মৃধা, বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মোঃ আবুল হোসেন এবং অপর স্বতন্ত্র প্রার্থী মোঃ জিনদার আলী। প্রার্থীরা উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দিন আহম্মেদের কাছে তাদের স্ব স্ব মনোনয়পত্র জমা প্রদান করেন। আগামী ২১ অক্টোবর যাচাই-বাছাই, প্রত্যাহার ২৬ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা প্রচারনার মাঠে নামতে পারবেন।
এদিকে, আওয়ামীলীগের মনোনিত প্রার্থীর সাথে মনোনয়নপত্র জমা প্রদান কালে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সি, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান ও সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়সহ অন্যান্যরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































