গোয়ালন্দে ৩ মাদকসেবীর ৪ মাস করে কারাদন্ড –
- Update Time : ০৭:৫১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
- / ৭৮ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে মঙ্গলবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩ মাদকসেবীকে আটক করে। তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুনের ভ্রাম্যমান আদালতে হাজির করলে প্রত্যেককে ৪ মাসের কারাদন্ডের আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন এলাকার বাসিন্দা ফরিদ শেখের ছেলে শামীম শেখ (২৬), পাবনা জেলার আতাইকোলা উপজেলার সরারডাঙ্গী গ্রামের মৃত আমজাদ প্রামানিকের ছেলে হেলাল ওরফে সুলতান প্রামানিক (২৩), চুয়াডাঙ্গা সদর উপজেলার মালিরপাড়া গ্রামের মোস্তাক আহমেদের ছেলে সজিব আহমেদ (৩০)।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেরার দৌলতদিয়া যৌনপল্লী ও এর পাশের একটি বোডিংয়ে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ওই ৩জনকে গ্রেফতার করা হয়। এসময় বিভিন্ন মাদক ও মাদক গ্রহনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের মূখ্য হাকিম প্রত্যেককে ৪ মাসের কারাদন্ডের আদেশ দেয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































