গোয়ালন্দে ৩ চিকিৎসক ও ১২ ফার্মেসীকে জরিমানা-
- Update Time : ০৬:৫৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯
- / ১১৭ Time View

আজু সিকদার ও শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে সুকুমার চন্দ্র শীল নামের এক চিকিৎসককে ১ লক্ষ টাকাসহ আরো ২ চিকিৎসককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্ট না থাকা, অননুমোদিত ঔষুধ বিক্রি, সরকারি ঔষুধ নিজ দোকানে সংরক্ষণ করে বিক্রির অভিযোগে ১২ ফার্মেসীকে জরিমানা করা হয়।
গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ, ঔষুধ প্রশাসন অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের তত্বাবধায়ক সুলতানা রিফাত ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত ঔষুধ প্রশাসন অধিদপ্তর, গোয়ালন্দ উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, চিকিৎসা করার নামে সাধারণ মানুষকে ঠকানোর অপরাধে ভূয়া চিকিৎসক হিসেবে সুকুমার মন্ডলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে তাঁকে আগামীতে সব ধরনের চিকিৎসা সেবা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়। ফের চিকিৎসার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণার আশ্রয় নিলে আরো বড় শাস্তির আওতায় আনা হবে বলে জানানো হয়। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পল্লী চিকিৎসক হামিদ ফার্মেসীর সত্বাধিকারী আব্দুল আউয়ালকে ২০হাজার, বেবী মেডিকেলের সত্বাধিকারী হারুন-অর রশিদকে ২০হাজার, গোয়ালন্দ বাজারের নাবিলা ফার্মেসীকে ৫হাজার, ইসলামিয়া ফার্মেসীকে ৩হাজার, আবেদীন ফার্মেসীকে ৫ হাজার, উজানচর ইউনিয়নের জামতলা বাজার এলাকার রাজ মেডিকেল হলে সরকারি ঔষুধ পাওয়ায় ফার্মেসী মালিক আব্দুর রাজ্জাককে ২০হাজার, একই এলাকার নূর জাহান ফার্মেসীকে ১০হাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথের পাশে অবস্থিত আলাউদ্দিন ফার্মেসীকে ১০হাজার, ম-ল ফার্মেসীকে ১০হাজার, সজিব ফার্মেসীকে ৫হাজার, রুমী ফার্মেসীকে ৫হাজার ও সাহজাহান ফার্মেসীকে ১০হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
অপরদিকে বুধবার সকালে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে সোহেল মন্ডল (২৫) নামের এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে ৪ মাসের কারাদন্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। সে উপজেলার উত্তর দৌলতদিয়া শাহাদত মেম্বারের পাড়া গ্রামের মোতালেব মন্ডলের ছেলে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































