গোয়ালন্দে ২ জনের আত্নহত্যা –
- Update Time : ০৮:১৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে প্রবাস ফেরত যুবক রুবেল বিশ্বাস ও ৭ মাসের অন্তসত্ত্বা গৃহবধু আশা বেগম নামে আতœহত্যা করেছে। আশা গোয়ালন্দ উপজেলার বাঘলপুর গ্রামের উজ্জল শেখের স্ত্রী ও রুবেল দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন গনি মেম্বারের পাড়ার সালাম বিশ্বাসের ছেলে।
গৃহবধুর স্বামী উজ্জল শেখ বলেন, তার স্ত্রীর সাথে পাশের সোহান নামে এক যুবকের প্রেমের সম্পর্ক হয়। এ কারণে তার স্ত্রীর সাথে বিরোধ চলছিল। ১৫দিন পুর্বে তার বিরোধ নিষ্পত্তি হয়ে স্ত্রী বাড়ীতে আসে। এরই মধ্যে প্রেমিকের বিয়ে ঠিক হলে সোমবার বিকাল ৩টার দিকে বাড়ীর ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আতœহত্যা করে। তবে ৭ মাসের অন্তসত্ত্বা ছিল।
রুবেলের বাবা সালাম বিশ্বাস জানান, ৫ বছর আগে অনেক টাকা ব্যয় করে রুবেলকে কাতার পাঠান। সেখানে থাকতেই মোবাইলে হবিগঞ্জের শ্রীমঙ্গলে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। ফলে ২ বছরের মধ্যে সে দেশে ফিরে আসে। আমরাও তাদের বিয়ে দেই। রবিবার মেয়েটার ২য় জন্মদিন। ওইদিনই সে সবার চোঁখ ফাঁকি দিয়ে ফাঁস নেয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, রুবেল ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। আশার বিষয়টি অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































