গোয়ালন্দে ১৬ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ –
- Update Time : ০৬:৫৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ৬৬ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় ১ হাজার ৬৫০ টি শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র শেখ মোঃ নিজামের উদ্যোগে তার বাসভবন হতে এ কম্বলগুলো বিতরন করা হয়।
শেখ মোঃ নিজামের পারিবারিক প্রতিষ্ঠান গোয়ালন্দ ফিশারীজ, গোয়ালন্দ ফিডস ও গোয়ালন্দ হ্যাচারীজ যৌথভাবে এতে অর্থায়ন করে।
কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। শেখ মোঃ নিজামের সভাপতিত্ত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিজুল হক খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দ হ্যাচারীজ লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































