ব্রেকিং নিউজঃ
গোয়ালন্দে ১৫৫ লিটার দেশীয় মদসহ মাদক ব্যবসায়ী মঞ্জু গ্রেপ্তার –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১১:২৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব-৮ সদস্যরা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ১৫৫ লিটার দেশীয় মদ উদ্ধার করার পাশাপাশি মোঃ মঞ্জু সরদার (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
মঞ্জু গোয়ালন্দ পৌরসভার দেওয়ান পাড়ার মোঃ খলিল সরদারের ছেলে।
জানাগেছে, র্যাবের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি বিএম ইউসুফ আলীর নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড থেকে মোঃ মঞ্জু সরদারকে আটক করেন। এ সময় তার হেফাজত হতে ১৫৫ লিটার দেশিয় মদ, ও একটি ইজিবাইক এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































