গোয়ালন্দে ১৫ মাদকসেবীর ৬ মাস করে কারাদন্ড –
- Update Time : ১০:২৭:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮
- / ৫৬ Time View
আজু সিকদার/শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকায় বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ১৫ মাদকসেবীকে আটক ও তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদন্ড দিয়ে রাজবাড়ীর জেল-হাজতে পাঠানো হয়।
জানা যায়, বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল সাদীদের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকের অন্যতম স্পট পোড়াভিটা এলাকায় অভিযান চালায়। এ সময় রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার রেজাউল করিম (পিপিএম) ও গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। অভিযানে আটক ও সাজা প্রাপ্তরা হলেন গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকার মনিরুল ব্যাপারী, ইউনুস শেখ, কাশেম ফকির, রণি শেখ, জামাল মোল্লা, রেজাউল সিকদার ও বিউটি আক্তার। রাজবাড়ীর পাংশা উপজেলার জাহিদ, কালুখালী উপজেলার আনিসুর রহমান, বালিয়াকান্দি উপজেলার মহিত সাগর, সদর উপজেলার ওসমান, মানিকগঞ্জের শিবালয় উপজেলার বিজয় কুন্ডু, ভবদিশ এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা তুষার। অভিযানের সময় কিছু পরিমাণ মাদক ও মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ জানান, আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের কারাদন্ড দিয়ে রাজবাড়ী জেল হাজতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































