গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, অপর ঘটনায় আহত ৩ –
- Update Time : ১০:২০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮
- / ৫৬ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
গত সোমবার বিকেলে দৌলতদিয়া-খুলনা মহা-সড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট পেট্রোল পাম্পের সামনে পন্যবাহি ট্রাকের ধাক্কায় রিক্সার যাত্রী পারভেজ শেখ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার উত্তর দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার মান্নান শেখের ছেলে।
অপরদিকে, এ ঘটনার কিছুক্ষণ পর মহাসড়কের গোয়ালন্দ ফিডমিলের কাছে বরিশাল থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাসের সামনে থাকা ঘোড়ার গাড়িকে ধাক্কা মারলে তিন জন আরোহী ছিটকে মহাসড়কের পাশে পড়ে। ঘোড়ার গাড়ির সামনে থাকা স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার এহতেশামুল হক বাবর মিয়ার প্রাডোল্যান্ডক্রুজার গাড়িকে ধাক্কা দিলে গাড়ির পিছনের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়। এসময় ঘোড়ার গাড়ির আরোহি খালেক মন্ডল (৬৫), আবুল হোসেন মন্ডল (৪০) ও আহম্মদ মন্ডল (২১) তিনজন আহত হয়। তাদের বাড়ি স্থানীয় দৌলতদিয়া যদু ফকির পাড়া। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনায় ট্রাক ও যাত্রীবাহি বাসটিকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































