গোয়ালন্দে সরকারী ওষুধ দোকানে বিক্রি ! –
- Update Time : ০৮:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮
- / ৪৪ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে বিনামূল্যে সরবরাহ করার জন্য সরকারী ওষুধ দোকানে বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে। রোববার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে চিকিৎসা নিতে আসা নাছিমা নামের এক রোগীর মাধ্যমে এ তথ্য জানা যায়।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে চিকিৎসা প্রদান করা উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) ডা. মো. বাচ্চু মোল্লা জানান, রোববার হাসপাতালের বহিঃবিভাগে রোগী দেখার সময় উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মিনাজউদ্দিন পাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী নাছিমা বেগম চিকিৎসা নিতে আসেন। এসময় তিনি যে ওষুধ ইতিমধ্যে খেয়েছেন তার নমুনা হিসেবে কিছু ওষুধ তাকে দেখান। ওই ওষুধ গুলো সরকারী বিনা মূল্যে প্রদানের ওষুধ দেখে তিনি ওই রোগীকে জিজ্ঞাসা করেন, এগুলো তিনি কোথায় পেয়েছেন। ওই রোগী জানান দুইদিন আগে হামিদ মৃধার হাটের মতি ডাক্তারের দোকান থেকে কিনেছেন।
বিষয়টি জানার জন্য উপজেলার হামিদ মৃধার হাটের মতি ডাক্তারের ওষুধের দোকানে গেলে তা বন্ধ পাওয়া যায়। তার মোবাইল ফোনে একাধিকবার রিং করা হলেও তিনি রিসিভ করেননি।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, এ বিষয়টি এখনো তাকে কেউ অবগত করেননি। তাদের হাসপাতাল থেকে ওষুধ বাইরে বিক্রির কোন সুযোগ নেই। হাসপাতালের বহিঃবিভাগে আগত রোগীদের বিনামূল্যে পর্যাপ্ত ওষুধ প্রদান করা হয়ে থাকে। ওই সকল রোগী ওষুধ না সেবন করে বাইরে বিক্রি করে থাকতে পারে। এছাড়া উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকে পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা হয়ে থাকে। সেখানে কোন অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































