গোয়ালন্দে সমাপনী পরীক্ষা উপলক্ষে ব্রিফিং ও ইউএনওকে সংবর্ধনা –
- Update Time : ০৮:৫৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮
- / ৪৭ Time View
আজু শিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৮ ব্রিফিং ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)রুবায়েত হায়াত শিপলুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা শিক্ষা অফিস আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা শিক্ষা অফিসার আ. মাকেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু, সহকারী কমিশনার (ভুমি) আবদুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান খানসহ উপজেলার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের এক পর্যায়ে নবাগত ইউএনওকে সকল শিক্ষকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু বলেন, কমলমতি শিশুদের মনোবল যোগাতে হবে। কারণ প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষা এই শিশুদের জন্য প্রথম গণপরীক্ষা। ভাল শিক্ষার্থী হওয়ার পরও অনেকে নার্ভাস হয়ে পড়তে পারে। সুতরাং শিক্ষকদের শিক্ষার্থীদের সাথে বন্ধু সুলভ আচারন করতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































