গোয়ালন্দে ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে বলাৎকার করলো মেম্বারপুত্র –
- Update Time : ০৯:৩৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮
- / ৫১ Time View
কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছাত্র (১০) কে বলাৎকার করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিশুর বাবা গত ২১ জুন বাদি হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেছেন।
মামলায়, জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের বাসিন্দা ও ৭নং ওয়ার্ড সদস্য মোঃ জলিল সেখ এবং তার বখাটে ছেলে মোঃ রবিন সেখকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্র গত বৃহস্পতিবার তাদের বাড়ির পাশে খেলাধুলা করছিল। সে সময় স্থানীয় মেম্বার আব্দুল জলিল শেখের অবিবাহিত বখাটে ছেলে রবিন শেখ (২৩) তাকে ফুঁসলিয়ে পাশ্ববর্তী পাট ক্ষেতে নিয়ে বলাৎকার করে। সে সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে রবিন পালিয়ে যায়। এ সময় তারা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওই ছাত্রের চাচা জানান, এ ঘটনার বিচার চেয়ে রবিনের পিতা আব্দুল জলিল শেখের কাছে গেলে তিনি তার ছেলেকে শাসন না করে উল্টো তাকেই বিভিন্ন ধরণের হুমকি প্রদান করে। তিনি আরো বলেন, রবিনের চাচা খলিলুর রহমান এলাকার মাতুব্বর এবং রবিনের বাবা হলো মেম্বর। ফলে তারা অত্যান্ত প্রভাবশালী। রবিন ইতোপূর্বে নারী নির্যাতনসহ নানা ধরণের অপরাধমূলক কার্যক্রম ঘটালেও কোন সাজাই তাকে ভোগ করতে হয়নি।
এদিকে, ওই ঘটনার পর থেকে অভিযুক্ত রবিন পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও (০১৮৭৯-৮৭৯০৫৪) বন্ধ পাওয়া যায়। সেই সাথে মেম্বার জলিল সেখের সাথেও যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন (০১৭৪০-৮৭৪৬৪৩) বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা একে আজাদ জানান, ওই শিশুর পিতা বাদি হয়ে দুইজনকে আসামী করে মামলা দায়ে করেছে। ইতিমধ্যে বলাৎকারের শিকার ওই শিশুর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। সেই সাথে আদালতে তার জবাববন্দীও রেকর্ড করা হয়েছে। আসামীরা আতœগোপনে রয়েছে। তারপরও তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































