গোয়ালন্দে রেলওয়ের সেবা সপ্তাহ উপলক্ষে উর্দ্ধতন কর্মকর্তাদের পরিদর্শন –
- Update Time : ০৮:১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
- / ৭১ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
৪ থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত দেশ জুড়ে পালিত হবে রেলওয়ে সেবা সপ্তাহ। এ উপলক্ষে যাত্রী সেবার মান উন্নতকরণ, নিরাপত্তার সুনিশ্চিত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন বিষয়ে তদারকি করতে বুধবার দুপুরে গোয়ালন্দ ঘাট (দৌলতদিয়া) স্টেশন পরিদর্শন করেন রেলওয়ের দক্ষিণাঞ্চলের (পাকশি) সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ সারওয়ার।
এ সময় দৌলতদিয়া রেলওয়ে প্লাটফর্ম ও স্টেশন এলাকায় অবৈধ বিভিন্ন স্থাপনা, যাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধি, যথা সময়ে ট্রেন ছাড়া, ট্রেনে হকার ও ভিক্ষুকমুক্ত করাসহ বিভিন্ন বিষয়ে তিনি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরে তিনি স্থানীয় গণমাধ্যম ও রেলওয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট স্টেশন মাস্টার আ. জলিল, রাজবাড়ী রেলওয়ের জুনিয়র ট্রাফিক পরিদর্র্শক শফিকুর রহমান স্বপন, ভারপ্রাপ্ত জুনিয়র ইন্সপেক্টর মোখলেসুর রহমান সাগর, আন্তঃনগর মধুমতি এক্সপ্রেসের পরিচালক আবুল হোসেন মোল্লা, রাজবাড়ী রেলওয়ে থানার এএসআই শফিকুল ইসলাম, গোয়ালন্দ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক শামীম শেখ প্রমূখ।
মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, গোয়ালন্দ ঘাট (দৌলতদিয়া) স্টেশন দক্ষিণ বঙ্গের রেলওয়ের প্রবেশদ্বার। অচিরেই সারাদেশের পাশাপাশি এখানকার সুযোগ সুবিধাও বৃদ্ধি করা হবে। সকল অবৈধ স্থাপনা উচ্ছেদসহ যাত্রী সেবার মান বৃদ্ধির লক্ষে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































