গোয়ালন্দে যুগান্তর স্বজন সমাবেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত –
- Update Time : ০৯:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে সোমবার যুগান্তর স্বজন সমাবেশ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গোয়ালন্দ শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত রোকন উদ্দিন সুপার মার্কেটে (সাবেক ওয়ালটন শোরুম) এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
যুগান্তর স্বজন সমাবেশের গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি নির্মল কুমার চক্রবর্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিন, মেজর ফারুকুজ্জামান ফকীর, রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান আতর আলী সরদার, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সোহরাব হোসেন গেদু, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, দৌলতদিয়া আক্কাছ আলী হাইস্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ বাবর আলী, কেকেএস এর প্রকল্প কর্মকর্তা ফকীর আমজাদ হোসেন, ব্যাংক কর্মকর্তা মাসুদ খান, কৃষিবিদ মোহাম্মদ আবু তালহা, বন্ধু-৯৬ সংগঠনের রাশেদুল ইসলাম, আবুল কাশেম, সাংবাদিক মেহেদুল হাসান আক্কাছ, কুদ্দুসুল আলম, মাহফুজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা শামীম শেখ। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সাধারন সম্পাদক মওলানা আব্দুল আজিজ। অনুষ্ঠানে স্বজন সমাবেশের সদস্য ছাড়াও শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, এতিম, দুস্থসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় দু’শ মানুষ অংশ গ্রহন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































