গোয়ালন্দে মোটর সাইকেলের চালককে কুপিয়ে হত্যা –
- Update Time : ০২:২৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
- / ৪০ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে মঞ্জু শেখ (২৮) নামের এক ভাড়ায় চালিত মোটর সাইকেলের চালককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রহমান ফকির পাড়া গ্রামের বাবলু শেখের ছেলে। আজ শনিবার সকাল ১০টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এসময় তার মোটর সাইকেলটিও নিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা।
নিহত মঞ্জুর পরিবার, পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, আজ সকালে বাড়ি থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে দৌলতদিয়া আক্কাস আলী হাইস্কুল সংলগ্ন আইনউদ্দিন ব্যাপারীপাড়া এলাকায় মরা পদ্মা নদীর পাড়ে মঞ্জুর শেখের লাশ পাওয়া যায়। সকালে স্থানীয় কৃষকেরা কাজ করতে গিয়ে তাঁর লাশ দেখতে পান। খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় পুলিশ লাশ উদ্ধার করে। তাঁর মুখের নিচে নিচে, ঠোঁটের ওপরে ও মাথায় ধারালো অস্ত্রের কোপ ছিল। এছাড়া তার একটি পায়ের রগ কাটা ছিল।
নিহতের বাবা বাবলু শেখ জানান, তার ছেলে ভাড়ায় মোটর সাইকেল চালাতো। গতকাল শুক্রবার বেলা একটার দিকে গোসল করার সময় অপরিচিত এক তরুণ বাড়ির কাছে এসে ফোন করলে মোটরসাইকেল নিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে যায় মঞ্জু। ওই সময় তিনি অপরিচিত তরুণের পরিচয় জানতে চাইলে মঞ্জু জানায়, ও দৌলতদিয়া মন্ডল হ্যাচারীজে চাকরী করে।
সর্বশেষ শুক্রবার রাত ১০টার দিকে মঞ্জুর সাথে কথা হয় তার বাবার। ওই সময় সে জানায়, সে দৌলতদিয়া ঘাটে আছে, এখনই বাড়ির পথে রওনা দিবে। মঞ্জুকে বাড়িতে নেয়ার জন্য তার বাবা বাড়ী থেকে আধা কিলোমিটার দুরে দীর্ঘ সময় অপক্ষো করে ফিরে যায়। তখন তিনি ভাবেন হয়ত জরুরী কোন কাজে আটকে গেছে, চলে আসবে। বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেলে রাত তিনটার দিকে মঞ্জুর স্ত্রী তাকে ঘুম থেকে ডেকে তুলে জানান, মঞ্জুর বাড়ি ফেরেনি। এরপর মঞ্জুরকে ফোন করে তা বন্ধ পাওয়া যায়।
বাবলু শেখ আরো জানান, তিন ভাই, দুই বোনের মধ্যে মঞ্জু ছিলো। আদরের ছেলেকে ছোট বয়সেই বিয়ে দিয়েছিলেন। তাঁর স্ত্রী ও মুসলিমা নামে পাঁচ বছর বয়সী মেয়ে রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তার মোটরসাইকেলটি ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে বিশদ তদন্তে এ হত্যাকান্ডের প্রকৃত কারণ বেরিয়ে আসবে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































