গোয়ালন্দে মহান বিজয় দিবস পালিত, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান –
- Update Time : ০৩:০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
- / ৪২ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
যথাযোগ্য মর্যদায় গোয়ালন্দে ৪৯তম মহান বিজয় দিবস পালন করা হয়েছে। এ উপলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত বুধধবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে দিনের কর্মসূচী সুচনা হয়। এরপর উপজেলা কোর্ট চত্ত্বর মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন অনুষ্ঠিত হয়। বেলা ১১ টার সময় গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে সংপ্তি আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মরক তাদের হাতে তুলে দেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন, এমপি কন্যা কানিজ ফাতেমা চৈতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































