গোয়ালন্দে ভ্রাম্যমান আদালতে চার মাদকসেবীর করাদন্ড –
- Update Time : ০৯:৫৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ৬০ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে আটক ৪ মাদক সেবীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন গত সোমবার সন্ধ্যায় এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলো, গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মৃত সোহরাব শেখের ছেলে বাবলু শেখ (৫৫), গোয়ালন্দ পৌরসভার ১ নং ওয়ার্ডের মাষ্টার পাড়া মহল্লার মৃত নরেন চন্দ্র শীলের ছেলে লিখিল কুমার শীল (৪৭), মানিকগঞ্জ সদর উপজেলার গেলেন্ডা গ্রামের টুলু মিয়ার ছেলে স্বপন মিয়া (৩৫) ও ফরিদপুর সদর উপজেলার মেঝমিয়ার ডাঙ্গী গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে আ. সালাম শেখ (২৮)।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে ওই ৪ মাদক সেবীকে মাদক সেবনরত অবস্থায় আটক করে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদলতে হাকিম প্রত্যেককে ৩ মাসের কারাদন্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠানো নির্দেশ দেয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































