গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন –
- Update Time : ০৭:০০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯
- / ৭২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন করা হয়েছে। বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে ওই অনুষ্ঠানের উদ্ভোধন করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী। সে সময় তার সাথে ছিলেন, একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতী।
উপজেলা কোর্ট চত্ত্বর মাঠে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এবিএম নুরুল ইসলাম, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মোঃ নিজাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়ত শিপলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নার্গিস পারভীন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল, অধ্যক্ষ আঃ কাদের শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ, গোয়ালন্দ ঘাট থানা অফিসার্স ইনচার্জ মোঃ এজাজ শফী প্রমূখ। শিক্ষক ফরিদা আক্তার ও নাট্যকর্মী প্রণব ঘোষ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































