গোয়ালন্দে বখাটের ৬ মাসের কারাদন্ড –
- Update Time : ০৮:৫২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০
- / ৭৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে ৫ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করার দায়ে আবুল কালাম (২৭) নামের এক বখাটেকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে গোয়ালন্দ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাজাী পাড়ার আকবর মোল্লার ছেলে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন এ ভাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, মাদ্রাসার ওই ছাত্রীকে আবুল কালাম দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। শুক্রবার দুপুরে পৌরসভার তোরাইর মোড় এলাকায় উত্যক্ত করার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে আটক করে উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসারকে খবর দেয়। নির্বাহী অফিসার থানা পুলিশকে নির্দেশ দিলে তারা বখাটে আবুল কালাম গ্রেফতার করে নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসে। সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দন্ডবিধি ৫০৯ ধারায় অভিযুক্ত করে তাকে ৬ মাসের কারাদন্ডে দন্ডিত করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত আবুল কালামকে রাজবাড়ীর জেল হাজতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































