গোয়ালন্দে পুলিশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেফতার –
- Update Time : ০৭:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ৫১ Time View
স্বপন বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে ৪৭ পিচ ইয়াবাসহ ৩ জন ইয়াবা ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
গোয়ালন্দঘাট থানা পুলিশ গতকাল রাতে (৪ এপ্রিল) উত্তর দৌলতদিয়ার পোড়াভিটায় অভিযান পরিচালনা করে।
এইসময় পোড়াভিটায় অবস্থিত আব্দুল হক মন্ডলের ভাড়াটিয়া কাশেম (ভিক্ষুক) এর ঘর থেকে ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উত্তর দৌলতদিয়া পোড়াভিটার মৃত মুরাদ আলী এর ছেলে মোঃ শুকুর আলী (৪০), পূর্ব তেনাপচা গ্রামের আঃ মালেক মোল্লার ছেলে মোঃ চাঁন মিয়া মোল্লা (৪২), উত্তর দৌলতদিয়া (আফছার শেখের পাড়ার) মোঃ ছলিম শেখের ছেলে আব্দুর রহমান (৩২)।
আজ মঙ্গলবার (৫ এপ্রিল) এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা হয়, যার মামলা নং-০৫।ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































