গোয়ালন্দে পাজেরো জীপ থেকে ১০ হাজার ৯ শত পিস ইয়াবাসহ র্যাবের হাতে গ্রেপ্তার ২ –
- Update Time : ১০:২৬:০২ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
- / ৮১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব সদস্যরা ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ এলাকায় পাজেরো জীপ থেকে ১০ হাজার ৯ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পাশাপাশি ২ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, যশোর জেলার বেনাপোলের সাদিপুর গ্রামের আকরাম আলীর ছেলে মোঃ সোহাগ হোসেন (৩০) এবং যশোর জেলা সদরের পিয়ারী মহন রোডের মৃত এমএস আলম খানের ছেলে শাহারিয়ার আলম খান (৪৪)।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা বুধবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দের বাইপাস সড়ক মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে। ওই সময় ১০ হাজার ৯ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পাশাপাশি সোহাগ হোসেন ও শাহারিয়ার আলম খানকে গ্রেপ্তার করে। সে সময় তাদের কাছ থেকে ইয়াবা ছাড়াও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৬টি সিম কার্ড, ৪ টি মোবাইল ফোন, মাদক বিক্রির ৯ হাজার ৩ শত টাকাসহ মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি পাজেরো জীপ জব্দ করে।
পরবর্তীতে আসামীদের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট পরিবহনের জন্য এ মহাসড়ক ব্যবহার করে আসছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































