গোয়ালন্দে ডাকাত চক্রে মূলহোতাসহ ৪ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার –
- Update Time : ০৬:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮
- / ৫১ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দে সড়কে গাছের গুড়ি ফেলে ও বিভিন্ন বড়িতে ডাকাতি চক্রের মুল হোতা শাকিল প্রামানিক (২৪) সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শাকিল গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নলিয়াপাড়া গ্রামের কাজল প্রামানিকের ছেলে।
গ্রেফতারকৃতরা অন্যরা হলো, ফরিদপুরের বোয়ালমারীর কালিমাঝি বাগডাঙ্গা গ্রামের রুবেল বিশ্বাস (২০), সতৈর বালিয়াপাড়া গ্রামের আবুল শেখ (২৮), ফরিদপুর শহরতলীর মুন্না শেখ (২০)। তাদের মঙ্গলবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্র জানায়, সম্প্রতি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে এই চক্রকে সনাক্ত করার জন্য মাঠে নামে থানা পুলিশ। পুলিশ জানতে পারে স্থানীয় কিছু বখাটের সহযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলে থেকে এসে কিছু দুষ্কৃতিকারী এ সকল ঘটনা ঘটাচ্ছে। গত রোববার রাতে পুলিশ গোপন সংবাদের মাধ্যমে সংবাদ পায় উজানচর ইউনিয়নের রিয়াজ উদ্দিন মাতুব্বার পাড়া কবরস্থান সংলগ্ন বেড়িবাঁধের ওপর গাছের গুড়ি ফেলে ডাকাতির চেষ্টা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে ডাকাত দলকে ধাওয়া করে। এসময় স্থানীয়দের সহযোগিতায় রুবেল, আবুল শেখ ও মুন্না শেখকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশি পাইপগান, দুটি কার্তুজ ও একাধিক দেশিও অস্ত্র উদ্ধার করে। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার বিকেলে ডাকাতি চক্রের এই এলাকার মূলহোতা শাকিলকে গ্রেফতার করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী জানান, ডাকাত দলের মূলহোতাকে চিহ্নত করতে তারা কৌশল হিসেবে কিছুটা গোপনীয়তা রক্ষা করেছেন। যে কারণে ডাকাতির মুল পরিকল্পনাকারী শাকিলকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে আরো কয়েকজনকে সনাক্ত করা হয়েছে। তাদেরকেও গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































