গোয়ালন্দে গ্রামীণ ব্যাংক কর্মচারীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার –
- Update Time : ০৩:১৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাডী গোয়ালন্দ উপজেলার গ্রামীণ ব্যাংক দৌলতদিয়া ঘাট শাখার কর্মী হুমায়ুন কবির মিল্টনের স্ত্রী শিশির আক্তার কলি (২৫)র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ জানুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ার আরিফের ভাড়া বাসায় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশির আক্তার কলি ঝিনাইদহ শৈলকুপার কুলচারা গ্রামের রেজাউল করিমের মেয়ে এবং স্বামী মিল্টনের বাড়ি একই এলাকায়।
স্থানীয়রা জানান , ঘটনার দিন সন্ধ্যায় বাড়িতে কলি ছাড়া আর কেউ ছিলনা। এসময় আরেক ভাড়াটিয়া ঘরের চাবি নিতে তাকে অনেক ডাকাডাকির পর ঘরের দরজা না খোলায়, ঘরের দরজা ভেঙে দেখাযায় কলি ঘরের ভেতর সিলিং ফ্যানের সাথে ঝুলছে। এরপর খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
নিহতের স্বামী মিল্টন জানান, বিকেলে ব্যক্তিগত কাজে রাজবাড়ীতে যান। সেখান থেকে বার বার ফোন দিলে ফোন না ধরায় দ্রুত বাসায় এসে দেখেন তার স্ত্রী সিলিং ফ্যানের সাথে গলায় ফাস নিয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে হলেও এটা হত্যা না আত্মহত্যা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































