গোয়ালন্দে খাদ্য সহায়তা ও নগদ টাকা প্রদান করলেন এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ০৬:২২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০
- / ৮৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাসের প্রদুর্ভাবের মধ্যে জীবনের ঝুকি নিয়ে আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিজস্ব উদ্যোগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা এলাকায় খাদ্য সহায়তা ও নগদ টাকা বিতরণ করেছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
জানাগেছে, তিনি গোয়ালন্দ পৌরসভায় ২৫০ জনকে ত্রাণ ও ২৫ হাজার টাকা, উজানচর ইউপি কার্যালয়ের সামনে ৩০০ জনের মধ্যে ত্রাণ ও ৩০ হাজার টাকা এবং দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে দৌলতদিয়া ইউনিয়েনের ৩০০ জনের মধ্যে ত্রান এবং ৩০ হাজার টাকা বিতরণ করা হয়।
বিতরণ কালে জাতীয় সংসদ সদস্য কাজী কেরামত আলীর সাথে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াত শিপলু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম নওয়াব আলী, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আজগর আলী বিশ্বাস , গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ উপজেলা আঃলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল , গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ ইউনুস আলী মোল্লা , গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ আবু বক্কার খোকন সহ অন্যান্যরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়




































































































