কাজী কেরামত আলীর সুস্থতা কামনায় গোয়ালন্দে দোয়া মাহফিল
- Update Time : ১০:০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর গলব্লাডারে স্টোন (পিত্তথলিতে পাথর) ল্যাপারোস্কোপিক সার্জারী সম্পন্ন হয়েছে। গত শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে এ অপারেশন করা হয়েছে।
এদিকে, এমপি কাজী কেরামত আলীর দ্রুত সুস্থতা কামনা করেছেন, রাজবাড়ীসহ জেলার বাইরের আপামর সাধারণ মানুষ। এরই অংশ হিসেবে সোমবার বিকালে গোয়ালন্দ উপজেলা যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা যুবলীগ কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য নিরর্মল চক্রবর্তী, গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুব রব্বানী, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মেহেদি হাসান রুবেল, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক খোকন, গোয়ালন্দ উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মোঃ ফরিদ, গোয়ালন্দ উপজেলা সেচ্চাসেবকলীগের সাবেক আহ্বায়ক এম এ হালিম, গোয়ালন্দ পৌরসভা আওয়ামী যুবলীগের সভাপতি শেখ সোহেল, গোয়ালন্দ পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন মৃধা, সাবেক কাউন্সিলর কিয়াম সিকদার,
সাবেক কাউন্সিলর মোঃ রশিদ ফকির, গোয়ালন্দ পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মকছেদ, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমানসহ অন্যান্যরা।
অপারেশনের পর এমপি কাজী কেরামত আলী রাজবাড়ী বার্তা’র সম্পাদকের সাথে ফোনে কথা বলেন। তিনি বলেন, প্রায় ৪০ মিনিট সময় তাকে অপারেশন থিয়েটারে এবং অপারেশনের পর এক ঘন্টা তাকে ফলোআপে রাখা হয়। এরপর তাকে কেবিনে দেয়া হয়েছে। পাশে রয়েছেন তার একমাত্র সন্তান কানিজ ফাতেমা চৈতী। আল্লাহতালার রহমতে তিনি সুস্থ আছেন। তিনি আশা করছেন দ্রুত সময়ের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন। তিনি তার সুস্থতায় রাজবাড়ীর সকল বাসিন্দাদের কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, এমপি কাজী কেরামত আলী গলব্লাডারের পাথর অপারেশন এবং শারীরিক অন্যান্য চিকিৎসার জন্য গত ২রা মে দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান। সাথে তার একমাত্র সন্তান কানিজ ফাতেমা চৈতী ও জামাতা আসিফ ইকবাল অবস্থান করছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































